কেবলই হলুদ রাঙা মাঠ আর মাঠ
ফেনীতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকরা। চলতি মৌসুমে জেলার ৬টি উপজেলায় মোট সরিষা চাষ হয়েছে ১ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমিতে। কৃষি বিভাগের মতে এ বছর সরিষার ভালো আবাদ হয়েছে যা থেকে বাম্পার ফলন আশা করা যাচ্ছে। এখন জেলার চারিদিকে কেবলই সরিষার হলুদ রাঙা মাঠ আর মাঠ।
কৃষি অধিদপ্তর জানায়, এ বছর জেলায় বারী-৯, বারী-১৪, বারী-১৫, বারী-১৭ এবং সম্পদ জাতের সরিষার আবাদ করেছেন ফেনীর কৃষকরা। চলতি বছর প্রতি হেক্টর জমি ...













