এক পেরিয়ে দুইয়ে ‘এফসিডিএস’
১ম বর্ষ পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ করলো ফেনী সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি (এফসিডিএস)। ২০১৯ সালের আজকের এই দিনে (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে এফসিডিএস। ইংরেজী বিভাগের নাইটিংগেল হলে এক অনাডম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন ঘোষনা করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল।
বিগত এক বছরে সৃজনশীলতা, মুক্তবুদ্ধির চর্চায় বিশেষ ভুমিকা পালন করে আসছে সংগঠনটি। সাপ্তাহিত নিয়মিত বিতর্ক সেশন, করোনাকালে অনলাইন সেশন, বিভিন্ন দিবসে আলোচনা সভা, প্রতিযোগিতায় অংশগ্রহনসহ নানামুখি মননশীল কাজ ...













