‘মাদক নির্মূল করতে হলে চাহিদা কমাতে হবে’
ছাগলনাইয়া প্রতিনিধি >>
মাদক নির্মূল করতে হলে আগে চাহিদা কমাতে হবে। মাদকের যোগান না থাকলে এ দেশে কখনোই মাদকদ্রব্য আসবেনা। চাহিদাও অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল জোবায়ের হাসনাত। বুধবার দুপুরে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিজিবির জনসচেতনতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্ণেল জোবায়ের হাসনাত বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন ...













