রত্না হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার, আটক -১
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে এসএসসি পরীক্ষার্থী শিরিন সুলতানা রত্না হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার বিপ্লব (২০) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একই ফ্লাটের পাশের রুম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শহরের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কের সুলতানা হক ম্যানশন’র তৃতীয় তলায় একটি রুম থেকে মুখ ও হাতে রক্ত লাগা অবস্থায় বিপ্লবকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে একই ফ্লাটের বাথরুম থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তাক্ত চুরি উদ্ধার করে পুলিশ। বিপ্লবের পরিবার ...













