ফেনীর ঐতিহ্যে-শিক্ষাঙ্গনে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়
আবু লাইছ মোহাম্মদ তোহা >>
ঐতিহ্যে-শিক্ষাঙ্গনে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষস্থান দখল করে আছে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ১শ’ ৩০ বছরে শিক্ষাঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ় থেকে সুদৃঢ় করেছে। ১৯৬৭ সালে সরকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়ার পর লেখা-পড়ায় উন্নতির মাধ্যামে যুগপোযোগী আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২টি তিন তলা ভবন এবং ১টি দো-তলা ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। ...













