সোনাগাজীতে জাতীয় যুব দিবস পালিত
সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি প্রমুখ।













