একরাম হত্যা মামলার প্রধান আসামী’র জামিন
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামী বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে ফের জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
এর আগেও হাইকোর্টের একটি বেঞ্চ মিনার ...













