ফেনীতে ২৭ প্রার্থীর মনোনয়ন বৈধ
ফেনীতে আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ৩৪ প্রার্থীর মধ্যে ২৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। রবিবার জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওহিদুজ্জামান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
রিটার্নিং অফিস সূত্র জানায়, ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ১৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে জাসদ সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার, বিএনপি দলীয় প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খায়রুল ...













