বারইয়ারহাট পৌরসভায় ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা
মিরসরাই প্রতিনিধি >>
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে পৌরসভা চত্ত্বরে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক ও সিডিএ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন। আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরে জন্য ৩৮ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫শ’ ৭৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো: নুরুল করিমের উপস্থাপনায় মেয়র মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ...













