সাংসদ হাজী রহিম উল্যাহ’র স্কুলে ১ জন বাদে সবাই ফেল!
নিজস্ব প্রতিনিধি >>
সোনাগাজী উপজেলার হাজী রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ে মাত্র ১ শিক্ষার্থী পাশ করেছে। বৃহস্পতিবার এ খবর ছড়িয়ে পড়লে সোনাগাজীসহ গোটা জেলায় ব্যাপক আলোচনা শুরু হয়।
জানা যায়, এবার এসএসসিতে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ১জন বাদে সবাই ফেল করে। এ নিয়ে অভিভাবকসহ স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে এমন ফলাফল কেন হয়েছে স্থানীয়রা তা খতিয়ে দেখার জন্য শিক্ষা অফিসারকে অনুরোধ জানান। ...













