পরশুরামে ৬টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ
পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে ৬টি ধর্মীয় প্রতিষ্ঠান ও দু:স্থ্য-অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা কামরুল, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, ...













