ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস পালিত
ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী'র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলীর জিন্নাহর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, উপজেলা ভূমি ...













