নিজাম হাজারী’র মামলার রায় ২২ নভেম্বর
নিজস্ব প্রতিনিধি>>
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট রায় ঘোষণার তারিখ আবারো পেছালো। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের তারিখ ২২ নভেম্বর ধার্য করেন।
৩১ আগস্ট হাইকোর্ট নিজাম হাজারী কারাগারে থাকা অবস্থায় কতবার রক্ত দিয়েছেন এবং এ জন্য তিনি কত দিন রেয়াত পেয়েছেন, তা জানিয়ে প্রতিবেদন দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ ...













