ফেনীতে দেড় বছর ঝুলছে স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষার রেজাল্ট
নিজস্ব প্রতিনিধি>>
ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের ১৪টি পদে ৩ হাজার ১শ’ ৭০ জন প্রার্থীর ভাগ্য ঝুলে আছে দেড় বছর যাবত। বিগত ২০১৫ সালের ৮ মে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার পর এখন পর্যন্ত পরীক্ষাটির ফলাফল ঘোষণা করতে পারেনি ওই বিভাগ। এতে করে ১শ’ ৪৬টি শূণ্য পদে নিয়োগ প্রার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
রবিবার সকালে ফেনী জেলা সিভিল সার্জন অফিসের বারান্দায় দেখা হয় চাকুরী প্রত্যাশী মোস্তাফিজুর রহমানের সাথে। তিনি এসেছেন ...













