গণতন্ত্রের নামে হত্যাযজ্ঞের নির্বাচন
রিন্টু আনোয়ার ।
ইউপি, পৌরসভা, উপজেলা এবং এর আগে সংসদ নির্বাচন দৃষ্টে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা এখন শুধু প্রশ্নবিদ্ধই নয়। এ কমিশন কলঙ্ক ও ব্যর্থতার নতুন ইতিহাস তৈরিতে পারঙ্গমতা দেখিয়েছে। সেইসাথে বিভিন্ন জায়গায় নির্বাচনী কর্মকর্তাদের মারধরের ঘটনাতো রয়েছেই। এর সাথে সবশেষে যোগ হয়েছে, কথা মতো কাজ না করায় চট্টগ্রামের বাঁশখালিতে সরকারদলীয় এমপি মোস্তাফিজের নির্বাচনী কর্মকর্তাকে পিটিয়ে আধমরা করার ঘটনা। এমন সব কর্মকান্ডে নির্বাচন কমিশন নামের প্রতিষ্ঠানটির মর্যাদা ...













