মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সাড়ে তিন মাসে নিহত ২০
এম মাঈন উদ্দিন, মিরসরাই থেকে>>
আবারো পুরনো চেহারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ৩০ কিলোমিটার এলাকা। সড়কের অত্যান্ত দুর্ঘটনা কবলিত ঝুঁকিপূর্ন এলাকা চিহিৃত হলেও গত কিছুসময় দুর্ঘটনা কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস পেলেছিলো এই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা। কিন্তু হটাৎ করে দুর্ঘটনা বেড়ে যাওয়াতে শংকিত এখানকার চালক ও যাত্রীরা। মহাসড়কের মিরসরাই অংশের ৩০কিলোমিটার অংশে জানুয়ারী মাস থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ২০ জনের আর আহত হয়েছেন শতাধিক মানুষ। ...













