স্বাধীনতা ও জাতীয় দিবসে ফেনী জেলা প্রশাসনের নানা কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি>>
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে নানা কর্মসূচির আয়োজন করেছে ফেনী জেলা প্রশাসন। মঙ্গলবার গণমাধ্যমের কাছে প্রেরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে ২৬ তারিখ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-আধা সরকারী-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন। ওই দিন ভোরে ...













