জেলা প্রশাসককে ফেনী শহর ব্যবসায়ী সমিতির সংবর্ধণা
শহর প্রতিনিধি>>
ফেনী জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর খোন্দকারকে বিদায় সংবর্ধনা জানিয়েছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি। সোমবার সকালে জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুন। শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাচ্চুর, যুগ্ন-সম্পাদক আবুল কাশেম ও আবুল কালাম আজাদ সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার রাশেদ, জহিরিয়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, ফখরুল আমিন ভূঞা জীবন প্রমুখ।
সম্পাদনা: আরএইচ













