দাগনভূঞায় মুসলিম এইডের যাকাত ও ঈদ সামগ্রী বিতরণ
নতুন ফেনী ডেস্ক>>
ফেনীর দাগনভূঞায় ১০টি পরিবারের মধ্যে যাতাক ও ঈদ সামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড বাংলাদেশ। রবিবার বিকালে উপজেলার ছিলোনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
মুসলিম এইডের দাগনভূঞা শাখা ব্যবস্থাপক মোঃ জোবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলোনীয়া আল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবদুর রাজ্জাক, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, জায়লস্কর ইউনিয়ন পরিষদের ...












