সোনাগাজীতে ৫ মাসে ২ যুবলীগকর্মী খুন
নিজস্ব প্রতিনিধি >>
ফেনী-৩ আসনের সতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লার সাথে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ ও প্রতিপক্ষ নেতাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনাগাজীতে ৫ মাসে ২ খুনের ঘটনা ঘটেছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীসহ উপজেলায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ৫ জানুয়ারী বিএনপি-জামায়াতের অনির্দিষ্টকালের অবরোধর ঘিরে সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে বেলাল হোসেন নামে এক যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যাকরে বিএনপি জোট সমর্থকরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে বলে স্থানীয়রা ...













