ছাগলনাইয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা অডিটরিয়ামে আয়েজিত অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধান্থ্য ভোজের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, উপজেলা বিএনপির সহ-সভাপতি সালামত উল¬্যাহ কেশু, সাবেক ভাইস চেয়ারম্যান হাজী আবু আহাম্মদ ভূইয়া, ...













