ফেনীতে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ২শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নেওয়াজ মোরশেদ মামুনকে (২৫) আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলীর এস রহমান ফিলিং স্টেশন সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। শনিবার সকালে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ২শ’ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ নেওয়াজ মোরশেদ মামুনকে ...













