ফুলগাজী উপজেলা ছাত্রদলনেতা ফরিদ আহম্মদ গ্রেফতার
ফুলগাজী প্রতিনিধি>>
ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ ভূঁইয়াকে (২৬) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুর আড়াইটার দিকে ফেনী শহরের বারাহীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে শহরের ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদ ফরিদ আহাম্মদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। পুলশ আরো জানায়, অবরোধ-হরতালে নাশকতাসহ তার বিরুদ্ধে ফুলগাজীতে থানায় ৪টি মামলা রয়েছে। সে জিএমহাট ইউনিয়নের নূরপুর গ্রামের ...













