অবরোধেও যানজটে নাকাল ফেনী
সাইফুদ্দিন রাশেদ >>
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেও যানজটে নাকাল ফেনী। অবরোধের নবম দিন বুধবার শহরের এসএসকে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে টানা অবরোধ চললেও জেলার কোথাও অবরোধকারীদের দেখা যায়নি। প্রথম দিকে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের জ্বালাও পোড়াও অভ্যাহত থাকায় শহরে গুটিকয়েক যান চলাচল করে। কিন্তু ধলিয়ায় বিচারকের বাড়ীতে আগুন ও এসএসকে সড়কে বিচারকের গাড়ীতে বোমা হামলার ঘটনায় কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ...












