খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফেনীতে শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিল
নতুন ফেনী ডেস্ক>>
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষা করেছে ২০ দলীয় জোট। বুধবার বিকালে জোটের আহবায়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ২০ দলীয় জোটের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় এ কর্মসূচি পালনের আহবান জনান।
সম্পাদনা: আরএইচ













