ফেনীতে হঠাৎ হাওয়া বিএনপি-জামায়াত নেতারা!
বিশেষ প্রতিনিধি>>
ফেনীতে ২০ দলীয় জোটের কর্মসূচীতে অংশ না নিয়ে গা-ঢাকা দেয়ার অভিযোগ উঠেছে নেতাদের বিরুদ্ধে। মামলা-হামলা ও হয়রানীর ভয়ে জোটের ডাকা ‘গণতন্ত্র রক্ষা দিবস’-এ তাদের কাউকে দেখা যায়নি। নেতাকর্মীদের অভিযোগ ফেনীতে দিনভর আওয়ামীলীগের নেতা কর্মীরা মাঠ দখলে রাখলেও ফটোশেসনের জন্যও চেহারা দেখা যায়নি। তাদের অভিযোগ কর্মসূচী ঘোষণার পর থেকে অনেক নেতাকে মোবাইলে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি। বিএনপি-জামায়াত নেতাদের হঠাৎ হাওয়া হয়ে যাওয়া নিয়ে দলীয় অঙ্গসংগঠনের ...













