ফেনী কমার্স কলেজের ৪৫০শিক্ষার্থীর অনার্স ভর্তি নিয়ে ধুম্রজাল
ফেনী প্রতিনিধি:
ফেনী সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রায় ৪৫০ শিক্ষার্থীর অনার্স ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সংশ্লিষষ্ট সূত্র জানায়, ফেনীসহ দেশের ১৬টি সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে এ বছর প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী এইচএসসি সমমানের ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ পরীক্ষায় পাশ করে। এদের মধ্যে চলতি বছরে ফেনী সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউটের ৪৩৩ শিক্ষার্থী পাশ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে জটিলতা ...











