শর্শদীতে শতাধিক পরিবারে গ্যাস সংযোগ
সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে নতুন গ্যাস সংযোগের উদ্বোধন করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
শনিবার ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দারের সভাপতিত্বে শর্শদী ইউনিয়নের জাহানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী।
জেলা যুবলীগ নেতা জানে আলম ভূঞার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, ক্রীড়া সম্পাদক আমির ...











