শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ফের সরব হচ্ছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক>>
দীর্ঘদিন একেকজন নেতার রায়কে কেন্দ্র করে রাজপথে কর্মসূচি দিয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। এবারে শীর্ষ আট নেতাসহ দেশের বিভিন্ন স্থানে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পর্যায়ক্রমে শক্তিশালী আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছে দলটি।
কারাগারে আটক জামায়াতের শীর্ষ আট নেতা হলেন দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল ...











