ফেনীতে ঈদের আমেজ কাটেনি
নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে পবিত্র ঈদুল আজহার ছুটির রেশ এখনো কাটেনি। শহরের রাস্তাÑঘাটে মানুষজনের দেখা নেই, নেই গাড়ীর হর্ণ। ঈদের ছুটি ও সাপ্তাহিক দুইদিন মিলিয়ে টানা পাঁচদিনের ছুটি শেষে বুধবার অফিস-আদালত খুুললেও লোকজনের উপস্থিতি কম।
শহরের বিভিন্ন, সরকারী-বেসরকারী অফিসে সেই চিরচেনা প্রাণচাঞ্চল্য এখনো ফিরে আসেনি। সেবাগ্রহিতার সংখ্যা কম থাকায় বৃহস্পতিবারও কাজকর্ম চলছে ঢিলেঢালা। কোলাকুলি, ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় ছাড়া আর কোন কাজ নেই কর্মকর্তা-কর্মচারীদের। খোশগল্পে মেতে উঠতে দেখা গেছে কোন কোন অফিসে। ...











