ফেনীতে সাংবাদিক যতন মজুমদারকে প্রাণনাশের হুমকী
নতুন ফেনী ডেস্ক
দৈনিক যুগান্তরের ফেনী প্রতিনিধি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদারকে প্রাণনাশের হুমকীর অভিযোগে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহারের বিরুদ্ধে মডেল থানায় জিডি হয়েছে। সোমবার দুপুরে যতন মজুমদার বাদী হয়ে সাধারণ ডায়েরিটি করেন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বিষয়টি সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। ওই বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ১৩ জুন দৈনিক যুগান্তরে ‘ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন, তফসিল জালিয়াতির ...













