চকবাজারে নিহত তিনজনের মরদেহ ফেনীতে দাফন
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার তিন জনের মরদেহ ফেনীতে দাফন করা হয়েছে। শুক্রবার ফেনী সদর উপজেলার লেমুয়ায় মো. ইব্রাহীম (২৭) ও আনোয়ার হোসেন (২৫) ও সোনাগাজী উপজেলার নবাবপুরে সুজাউল হক’র (৫৬) মরদেহ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহত সুজাউল হক’র ছেলে মো. পারভেজ জানান, তার বাবা সুজাউল হক দীর্ঘদিন ধরে চকবাজারে পুড়ে যাওয়া একটি ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। একই এলাকার একটি প্লাস্টিক কারখানার সামনে পান বিক্রি ...













