রোনালদো-উইলিয়ামসরা মাতাবেন উদ্বোধনী অনুষ্ঠান
ক্রীড়া ডেস্ক>>
বিশ্বকাপ শুরু হতে আর অাধা সপ্তাহও বাকি নেই। বছর, মাস, সপ্তাহ পেরিয়ে অপেক্ষাটা এখন দিনের কাটায়। ফুটবলপ্রেমীরা ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে। ঠিক একইভাবে মুখিয়ে রয়েছে স্বাগতিক রাশিয়াও। তাই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে লুঝনিকি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে এক জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের।
সেই জাঁকজমক অনুষ্ঠানকে আরো বর্ণিল করে দিতে সেখানে উপস্থিত থাকবেন ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো, পপশিল্পী রবি উইলিয়ামস এবং রাশিয়ান গায়িকা আইদা গারিফুলিনা।
এমন এক ...













