টাঙ্গাইল জেলা শীল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ফেনী জেলা শিল্পকলা একাডেমী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এই কর্মসূচী পালন করা হয়।
জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি জাহিদ হোসেন বাবলু, আবৃত্তি একাডেমির সভাপতি সৈয়দ আশরাফুল হক আরমান, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সমরজীৎ দাস টুটুল, হুমায়ুন মজুমদার, সঙ্গীত প্রশিক্ষক শান্তি চৌধুরী, শিলা দাস ও সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজীব সারওয়ার প্রমুখ।
শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ফজলুর রহমান মিলনের সঞ্চালনায় মানববন্ধনে জেলার বিভিন্ন সংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবী করেন।







