শহর প্রতিনিধি>>
ফেনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাজি আলাউদ্দিন ও কাউন্সিলর বৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন। রবিবার দুপুরে মেয়রের কার্যালয়ে সাক্ষাতে মিলিত হন প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশন কতৃপক্ষ।
এ সময় সভাপতি আব্দুল গোফরান বাচ্চু, সাধারণ সম্পাদক মো: হারুন উর রশিদ, ফেনী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুরতুজা টিপু, কনসেপ্ট হাসপাতালের নির্বাহী পরিচালক জাহেদুল ইসলাম ফয়সল, কসমোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম আব্দুর রহিম, মেডিনোভা হাসপাতালের চেয়ারম্যান আব্দুল কুদ্দস সুমন, মিশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল, ভাইটাল রিচার্স’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, জননী ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন, আলী নেওয়াজ ডায়াগনস্টিক সেন্টার’র ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান চৌধুরী, ইবনে হাসমান হাসপাতালের চেয়ারম্যান মনির আহমেদ, সেবা নার্সিং হোম এর ব্যবস্থাপনা পরিচালক আবুল বসর, নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক কামাল উদ্দিন, ডক্টরস ক্লিনিক এর পরিচালক ডা:নিজাম উদ্দিনসহ বিপুল সংখ্যক হাসপাতালের মালিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এপি
মেয়র হাজী আলাউদ্দিনকে হাসপাতাল মালিক সমিতির অভিনন্দন







