রমজান আসলেই অসহায়, দু:স্থ ও নিম্নবিত্ত শ্রেনীর মানুষের মাঝে সামর্থ অনুযায়ী ইফতার সামগ্রি বিতরণ করে থাকেন ব্যবসায়ী ইমাম উদ্দিন। ফেনীর দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামে জামাল উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন এ কাজে গতি আনতে সেবক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালু করেছেন। বেশ কয়েক বছর যাবত ওই সংগঠনের নামে এলাকার মানুষের পাশে দাড়ানোর প্রয়াস চালিয়ে আসছেন তিনি।
শনিবার ইমাম হোসেন জানান, আমি রাজধানীতে একটি ট্রাভেল্স এজেন্সির ব্যবসা করি। আমার সামর্থ ও এলাকার কিছু বিত্তবানদের কাছ থেকে সংগৃহিত অর্থ দিয়ে গতশুক্র ও শনিবার ৭৫ জন অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এতিমখানায় ৩৫ জন শিক্ষার্থীর ১০ দিনের ইফতার সামগ্রী পৌছে দিয়েছি। স্বেচ্ছাসেবামূলক এ কাজে স্থানীয় যুবক ও শিশু কিশোররাও এগিয়ে আসায় প্রেরণা যুগিয়েছে। আরো বড় পরিসরে ইফতার সামগ্রী বিতরণের ইচ্ছা রয়েছে।
সহযোগিতা প্রাপ্ত কামরুন নাহার জানান, আমরা গরিব মানুষ। দিনভর রোজা রাখার পর আর্থিক অনটনে অনেক সময় চাহিদামত ইফতার ক্রয় করতে পারিনা। পাশ্ববর্তী ইমাম উদ্দিনের পক্ষ থেকে দেয়া ইফতার সামগ্রীর ব্যাগ আমাদের পরিবারে আনন্দ এনে দিয়েছে। ইফতার সামগ্রীর ওই ব্যাগে ছনাবুট ২ কেজি এবং ১ কজি করে মুরি, চিড়া, খেজুর, চিনি, পেয়াজ, তেল, ডাল রয়েছে।







